ইউরোপ
বেলজিয়াম ও ইইউতে ভারতের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন প্রণয় ভার্মা

ব্রাসেলস, ১০ এপ্রিল – ঢাকায় নিযুক্ত ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা খুব শিগগিরই তার এই নতুন কর্মস্থলে যোগ দেবেন। প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রণয় ভার্মা। বাংলাদেশে আসার আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।
এস এম/ ১০ এপ্রিল ২০২৬









