ঝুঁকিপূর্ণ এলাকায় তিন দিনে ২ লাখ ২৮ হাজার শিশুকে হামের টিকা প্রদান

ঢাকা, ৮ এপ্রিল – দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার ঝুঁকিপূর্ণ ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রথম তিন দিনে ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আগামী ২২ এপ্রিল পর্যন্ত ছয়টি বিভাগের নির্ধারিত এলাকাগুলোতে মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণে প্রথম তিন দিনেই ১৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এছাড়া আগামী ১২ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। এরপর আগামী ৩ মে থেকে দেশব্যাপী এই কর্মসূচি পূর্ণাঙ্গরূপে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









