মধ্যপ্রাচ্য

দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি প্রস্তুত: পেজেশকিয়ান

তেহরান, ৭ এপ্রিল – দেশের সুরক্ষায় এবং জাতীয় ঐক্যের বার্তা জোরদার করতে এক কোটি ৪০ লাখ ইরানি নাগরিক তাদের জীবন উৎসর্গ করার জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি এক বক্তব্যে তিনি এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন যে চৌদ্দ মিলিয়নের বেশি গর্বিত ইরানি নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন এবং তিনিও দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হুমকির মুখে ইরানের শীর্ষ নেতৃত্ব দেশের জনগণের মধ্যে প্রতিরোধের মনোভাব জাগ্রত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের দাবি অনুযায়ী বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বেচ্ছায় দেশ রক্ষার এই উদ্যোগে শামিল হয়েছেন। অন্যদিকে ইরানের নাগরিকদের রেলওয়ে ব্যবস্থা ব্যবহার করার বিষয়ে কড়া সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ট্রেনে ভ্রমণ করলে তাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ফারসি ভাষায় পরিচালিত তাদের এক্স অ্যাকাউন্টে এই জরুরি সতর্কবার্তা প্রচার করা হয়। বার্তায় বলা হয়েছে যে নিরাপত্তার স্বার্থে সাধারণ নাগরিকদের রাত নয়টা পর্যন্ত সারা দেশে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। এছাড়া ট্রেনে উপস্থিত থাকা বা রেললাইনের আশপাশে অবস্থান করাও জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language