মধ্যপ্রাচ্য

ইরানের কালে মির শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নি*হত ১৩

তেহরান, ৬ এপ্রিল – ইরানের তেহরান প্রদেশের বাহারেস্তান কাউন্টির কালে মির শহরে দুটি আবাসিক ভবনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে জানানো হয়েছে এই হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।

বাহারেস্তানের গভর্নর জানিয়েছেন ধ্বংসস্তূপ সরানোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সেখানে আরও কেউ আটকা পড়ে আছেন কিনা তা নিশ্চিত হতে উদ্ধারকর্মীদের অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language