কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা: ইউক্রেনের তীব্র নিন্দা জানালো ইরান

তেহরান, ২৬ জুলাই – কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অযৌক্তিক এবং শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই হামলার ফলে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে ইউক্রেনীয় কর্তৃপক্ষের শীর্ষ পর্যায় থেকে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। তেহরান মনে করে এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউক্রেনের অযৌক্তিক ও বৈরী নীতিরই একটি ধারাবাহিক বহিঃপ্রকাশ।
এই হামলার নিন্দা জানিয়ে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা জানিয়েছে যে এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এস এম/ ২৬ জুলাই ২০২৬









