জাতীয়

চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

রংপুর, ১ এপ্রিল – বাংলাদেশ সরকার দেশের চারটি জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দিয়েছে। জেলাগুলো হলো রংপুর, রাজবাড়ী, পাবনা এবং ঠাকুরগাঁও। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী জেলার নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক উপসচিব আমিনুল ইসলাম পাবনা জেলার দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব এবং উপসচিব পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রশাসনের এই রদবদল দ্রুত কার্যকর হবে বলে জানা গেছে।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language