শিক্ষা

প্রাথমিকের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭টি খেলা

ঢাকা, ২৫ মার্চ – প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য সাতটি ক্রীড়া ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও সাঁতার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখা থেকে জারি করা একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

মূলত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো দুটি পৃথক চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে জানানো হয়, সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও তা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গঠিত কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উল্লেখিত সাতটি ক্রীড়া ইভেন্ট শিক্ষাক্রমে যুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত এই ইভেন্টগুলো জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার জন্য এনসিটিবিকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এনএন/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language