শিক্ষা

দেশের সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশ ইউজিসির

ঢাকা, ২৫ মার্চ – দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার ইউজিসির সভাকক্ষে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা খাতে ডিজিটাল সুবিধার সম্প্রসারণ, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় সহা

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম এবং ক্যাফেটেরিয়ায় এই ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য সহযোগিতা প্রদান করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। সভায় আরও জানানো হয় যে, পর্যায়ক্রমে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ করা হবে।

সভায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেনের সিইও মোহাম্মদ তৌরিতসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও সভায় অংশ নেন।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language