মধ্যপ্রাচ্য

ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল লেবানন, রবিবার দেশ ছাড়ার নির্দেশ

বৈরুত, ২৪ মার্চ – লেবানন সরকার দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেহরানের এই কূটনৈতিক প্রতিনিধিকে আগামী রবিবারের বা ২৯ মার্চের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবেও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। লেবানন সরকারের অভিযোগ ইরান প্রচলিত কূটনৈতিক শিষ্টাচার এবং দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত প্রোটোকল লঙ্ঘন করেছে।

মূলত লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ বোঝাতেই দেশটির সরকার এ ধরনের ভাষা ব্যবহার করে থাকে। বিশেষত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি ইরানের অব্যাহত সমর্থনের দিকেই এখানে ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পদক্ষেপের পাশাপাশি ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে লেবানন সরকার।

২০২৪ সালে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘটিত সর্বশেষ যুদ্ধের পর থেকে ইরান ও লেবাননের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটতে শুরু করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সাম্প্রতিক এই সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই একটি চূড়ান্ত অংশ।

এ এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language