মধ্যপ্রাচ্য

কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে

দোহা, ২২ মার্চ – কাতারের জলসীমায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। কাতার সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত দায়িত্ব পালন করার সময় হঠাৎ করে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার পরপরই একটি জরুরি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে থাকা ক্রু এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language