মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ইরানের জোড়া ক্ষেপণাস্ত্র হামলা: দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

তেল আবিব, ২২ মার্চ – দক্ষিণ ইসরায়েলের আরাদ এবং ডিমোনা শহরে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। এই হামলার জেরে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় রবিবার এবং সোমবার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বাতিল ঘোষণা করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ওই দুটি শহরে ইরানের হামলায় অন্তত একশো জন আহত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র আরাদ শহরেই আহতের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে।

এই পরিস্থিতিতে উদ্ধারকাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এক জরুরি বিবৃতিতে জানিয়েছেন মাঠে কর্মরত জরুরি ও উদ্ধারকারী বাহিনীগুলোর শক্তি আরও বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language