জাতীয়

ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৩ মার্চ – আগামী ১৪ মার্চ সকাল দশটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, ওই দিন শুধু ইমাম ও মুয়াজ্জিনদের নয় বরং খাদেম পুরোহিত সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও সম্মানি প্রদান করা হবে।

সরকারের এই উদ্যোগ সকল ধর্মের নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের একটি অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language