জাতীয়

আবদুর রহিম খানের জানাজায় ইমামতি করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকা, ৯ মার্চ – আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সদস্য মোহাম্মদ আবদুর রহিম খানের জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই জানাজা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট এই লেখক ও গবেষকের জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুফতি ড. খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগর কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম ও শাহীন আহমেদ খানসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা জানাজায় অংশ নেন। এর আগে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শোকবার্তায় তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, আবদুর রহিম খান একজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও গবেষক ছিলেন।

আমৃত্যু তিনি ইসলামী আন্দোলনের একজন সক্রিয় সদস্য হিসেবে ভূমিকা পালন করেছেন এবং তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মহান রাব্বুল আলামীনের কাছে মরহুমের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য দোয়া প্রার্থনা করেন।

এম ম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language