যশোর

যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, বৈমানিক নিরাপদ

যশোর, ৯ মার্চ – বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জরুরি অবতরণ করেছে। সোমবার দুপুর একটার দিকে যশোরের একটি রানওয়েতে এই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, উড্ডয়নকালে বিমানটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর পাইলট অত্যন্ত সতর্কতার সঙ্গে রানওয়েতে বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। এই ঘটনায় পাইলট বা বৈমানিক সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। পাশাপাশি প্রশিক্ষণ বিমানটিরও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে আইএসপিআর।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language