উত্তর আমেরিকা

মার্কিন সেনা আটকের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ৮ মার্চ – ইরানে মার্কিন সেনা আটকের দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে করা এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাকে আটক করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড এ দাবিকে প্রত্যাখ্যান করেছে।

বিবৃতিতে তারা বলেছে, “মার্কিন সেনা আটকের যে দাবি ইরান সরকার করেছে, এটি তাদের মিথ্যাচার ও প্রতারণার আরেকটি উদাহরণ।”

বাংলাদেশ সময় রোববার দেওয়া এক বিবৃতিতে আলি লারিজানি বলেন, যুদ্ধ শুরুর প্রায় এক সপ্তাহের মাথায় কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি। পাশাপাশি কীভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানাননি এই ইরানি কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইরানে মার্কিন সেনাদের কোনো স্থল হামলার তথ্য পাওয়া যায়নি।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language