জাতীয়

মার্চের প্রথম ৩ দিনেই রেমিট্যান্স এলো ৫৭ কোটি ৫০ লাখ ডলার

ঢাকা, ৫ মার্চ – চলতি মার্চ মাসের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৫৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে ১৯ কোটি ১৭ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা আসছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২৮ কোটি ৬০ লাখ ডলার, যা চলতি বছর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩০২ কোটি ৮০ লাখ ডলার। বছর ব্যবধানে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২২ দশমিক ৬০ শতাংশে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার। প্রসঙ্গত, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে এক অনন্য নজির।

এনএন/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language