মধ্যপ্রাচ্য

ইসরায়েলের এরোস্পেস সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

জেরুজালেম, ৪ মার্চ – লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও আঘাত হানার দাবি করেছে গোষ্ঠীটি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার রাতে এই হামলা চালানো হয়।

ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ মূলত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে থাকে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরায়েলি আগ্রাসনের জবাবে বুধবার দিবাগত রাত দুইটার দিকে এই হামলা চালানো হয়। এছাড়া পৃথক এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ভোরের ঠিক আগে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতেও তারা নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language