উত্তর আমেরিকা

পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের নৌ-ড্রোন হামলা

ওয়াশিংটন, ৪ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির নৌ ইউনিট বিশেষ ভূমিকা রাখছে। এই অভিযানের চতুর্থ দিনে কৌশলগত পরিবর্তন হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার দায়িত্ব আইআরজিসি নেভির ওপর ন্যস্ত করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে আইআরজিসি তাদের অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্টভাবে দায়িত্ব ভাগ করে দিয়েছে। গত চার দিনের অভিযানে দেখা গেছে যে ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ঘাঁটিগুলোর পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। ইরান বর্তমানে প্রতিপক্ষকে মোকাবিলায় কার্যকর ও সাশ্রয়ী মাধ্যম হিসেবে আত্মঘাতী ড্রোনের ব্যবহারের ওপর জোর দিচ্ছে।

আইআরজিসি নেভির ভাণ্ডারে থাকা বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোতে ধারাবাহিক আক্রমণ চালানো হচ্ছে। বিশেষ করে অভিযানের ১৪ ও ১৫ নম্বর ধাপগুলো পরিচালনা করেছে আইআরজিসি নৌ বাহিনী যেখানে দক্ষিণ পারস্য উপসাগরের সামুদ্রিক ফ্রন্ট এবং সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোই ছিল মূল লক্ষ্যবস্তু।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language