জাতীয়

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ৪ মার্চ – দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন)-এর ধারা ১০-এর উপধারা (১) অনুযায়ী কমিশনের ওই তিন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী কর্মকর্তারা হলেন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ বা ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে তাদের পদত্যাগপত্রসমূহ গৃহীত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language