উত্তর আমেরিকা

যুদ্ধ চললেও আত্মসমর্পণ নয়, ইরানের কৌশল নিয়ে ত্রিতা পারসির বিশ্লেষণ

ওয়াশিংটন, ২ মার্চ – যুদ্ধ চলতে থাকুক, কিন্তু কোনোভাবেই আত্মসমর্পণ নয়। ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এমনটাই বিশ্লেষণ করেছেন কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট-এর সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পারসি। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান কৌশল হলো প্রতিপক্ষ নতি স্বীকার না করা পর্যন্ত দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। পারসি এই কৌশলকে একটি বড় ভুল হিসেবে অভিহিত করেছেন।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প ধারণা করেছিলেন পারস্য উপসাগরে রণতরী মোতায়েন করে চাপ সৃষ্টি করলে ইরান নতি স্বীকার করবে। তবে এই বিশ্লেষকের মতে, ইরানের বর্তমান ধর্মতাত্ত্বিক শাসনব্যবস্থা যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকে অধিক বিপদজনক মনে করে। ইরান সরকার বিশ্বাস করে যে যুদ্ধের মাধ্যমে টিকে থাকা সম্ভব, কিন্তু আত্মসমর্পণ করলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

পারসি সতর্ক করে বলেন, ট্রাম্প প্রশাসন জানে না এই লক্ষ্যে পৌঁছাতে কত সময় লাগবে বা আদৌ তা সম্ভব কি না। এদিকে গত ১ মার্চ যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রিভল্যুশনারি গার্ড ও সেনাবাহিনীকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেন যে আত্মসমর্পণ না করলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। এর আগে মার্কিন সামরিক বাহিনী দাবি করে যে তারা ইরানের এলিট রিভল্যুশনারি গার্ডস বা আইআরজিসি-এর সদর দপ্তর ধ্বংস করেছে। আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language