ব্যবসা

মার্চ মাসে অপরিবর্তিত থাকছে সব ধরণের জ্বালানি তেলের দাম

ঢাকা, ১ মার্চ – মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী চলতি মাসেও প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা বহাল থাকছে।

এছাড়া পেট্রলের দাম ১১৬ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এই বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের নির্ধারিত দরেই গ্রাহকরা পুরো মার্চ মাস জুড়ে জ্বালানি তেল ক্রয় করতে পারবেন।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button