ব্যবসা

ভরিপ্রতি স্বর্ণের দাম কমালো বাজুস: কার্যকর হচ্ছে আজ থেকে

ঢাকা, ১৩ জুলাই – দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সোমবার সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে যে আজ সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। স্বর্ণের দামের সাথে রুপার দামও কিছুটা কমানো হয়েছে।

এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা দরে বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৫৮ টাকা।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language