ব্যবসা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা

এলপিজি সিলিন্ডার

ঢাকা,০২ নভেম্বর-ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় দাম বাড়ানোর এই প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে, গত ২৯ অক্টোবর ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছিল বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

এস এম/ ০২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language