জাতীয়

সারা দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে ডাকসু ভিপির বিক্ষোভের ডাক

ঢাকা , ২৭ ফেব্রুয়ারি – সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন। নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রতিবাদে এই আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বাদ জুমা অর্থাৎ দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে। ডাকসুর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।

এসএএস/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language