রাউজানে কথা কাটাকাটির জেরে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি – চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাটে প্রকাশ্যে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুল মজিদ এবং তার বয়স ৫৬ বছর।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাজারের একটি মুদি দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আবদুল মজিদ স্থানীয় অলি মিয়ার হাট এলাকার বাসিন্দা এবং তিনি ৪ নম্বর ওর্য়াড যুবদলের সভাপতি ছিলেন বলে দাবি করেছেন রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে স্থানীয় কিছু লোকের সঙ্গে মজিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা এসে দোকানে বসা অবস্থায় তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রা
উজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহত মজিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে হামলাকারীরা স্থানীয় বাসিন্দা। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬








