শিক্ষা

গুচ্ছ ভর্তির প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ হচ্ছে ২৫ ফেব্রুয়ারি

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৫ ফেব্রুয়ারি বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীর ছবি ও সেলফি গৃহীত না হলে প্রবেশপত্র ডাউনলোড করা সম্ভব হবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে ছবি ও সেলফি সঠিকভাবে গৃহীত না হলে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এই প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়।

এর আগে গত বছরের ৭ ডিসেম্বর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তিন দফায় সময় বাড়িয়ে ১৬ জানুয়ারি আবেদন গ্রহণ শেষ হয়। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার ন্যূনতম পাস নম্বর ৩০ নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও রাখা হয়েছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাবেন।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language