সপ্তাহের শুরুতে ডিএসইতে সূচকের উত্থান, লেনদেনে গতি

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেনের শুরুতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়তে দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইর ওয়েবসাইট সূত্রে সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতার তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী রবিবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০২ পয়েন্টে দাঁড়িয়েছে।
আলোচ্য এই এক ঘণ্টায় ডিএসইতে মোট ১৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এই সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯টির শেয়ারদর বেড়েছে এবং কমেছে ৯৯টির। এছাড়া ৯২টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ২৫০ কোটি ২১ লাখ টাকা।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









