সংগীত

তৌফিক আহমেদ প্রিয়র কণ্ঠে নতুন গান ‘ভেজা কাক’

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – শ্রোতাদের জন্য নতুন একটি গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়। গানের শিরোনাম ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা, সুর ও সংগীতায়োজনে গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে।

গানের কথায় উঠে এসেছে একাকিত্ব ও প্রেমের অভিমানের গল্প। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এ এস এম তারেক। এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন শিল্পী নিজে এবং নন্দিনী ঘোষ চন্দ্র। গানটির প্রযোজনায় ছিলেন নুসরাত আহমেদ বন্যা ও নিলুফার ইয়াসমিন চাঁদনি।

তৌফিক আহমেদ প্রিয় গানটি সম্পর্কে জানান, এটি একটি নিরেট প্রেমের গান যেখানে ভালোবাসার অভিমান প্রকাশ পেয়েছে। অটমনাল মুন তাকে ভেবেই গানটি তৈরি করেছিলেন এবং প্রথমবার শুনেই তিনি মুগ্ধ হয়ে গানটি কণ্ঠে ধারণ করেন। প্রিয় আরও জানান, চলতি বছর ‘ভেজা কাক’ ছাড়াও তার আরও বেশ কিছু একক গান প্রকাশের প্রস্তুতি চলছে। একক গানের পাশাপাশি নিজের ব্যান্ড ‘অনুরণ’ নিয়েও তিনি নিয়মিত স্টেজ শো ও সংগীত চর্চা চালিয়ে যাচ্ছেন।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language