রাঙামাটিতে বিজিবির উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান

রাঙামাটি, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির বরকল উপজেলায় দরিদ্র ও এতিমদের মাঝে সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বুধবার সকালে ছোট হরিণা বিজিবি জোনের বা ১২ ব্যাটালিয়নের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়।
ভূষণছড়া বিজিবি ক্যাম্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। তিনি ভূষণছড়া ইউনিয়নের ফারুক ই আযম (রা.) হেফজাখানা ও এতিমখানায় রমজানের খাদ্যসামগ্রী এবং মাদরাসার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র তুলে দেন।
এছাড়া এলাকার ৭০টি দুস্থ পরিবারের মাঝেও মানবিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় জোন কমান্ডার জানান সীমান্ত রক্ষা ও দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি বিজিবির এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









