জাতীয়

রমজানের চাঁদ দেখা ও সিদ্ধান্ত গ্রহণে সন্ধ্যায় জাতীয় কমিটির সভা

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বুধবার সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তথ্য জানানোর টেলিফোন নম্বরগুলো হলো ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language