জাতীয়

বিএনপির নতুন মন্ত্রিসভায় সম্ভাব্য নামের তালিকা চূড়ান্ত

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর আজ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করেছে।

বিএনপির মিডিয়া সেলের সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা হলে পূর্ণাঙ্গ বিস্তারিত জানা যাবে। দলীয় সূত্র বলছে, নতুন সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান।

মন্ত্রিসভায় সম্ভাব্য যারা থাকছেন তারা হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, ড. এ জেড এম জাহিদ হোসেন, খন্দকার আব্দুল মুক্তাদির, আসাদুজ্জামান আসাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এহসানুল হক মিলন, খলিলুর রহমান (উপদেষ্টা), হুমায়ুন কবির, মীর শাহে আলম, শ্যামা ওবায়েদ ইসলাম, এম এ মুহিত, জহির উদ্দিন স্বপন, নিতাই রায় চৌধুরী, ফারজানা রহমান পুতুল, ফরহাদ হোসেন আজাদ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, আন্দালিব রহমান পার্থ, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ হাবিব, মির হেলাল, আমিনুল হক।

দলীয় নেতারা বলছেন, অভিজ্ঞতা ও রাজনৈতিক ভারসাম্য মাথায় রেখেই এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। শপথের পর দপ্তর বণ্টন নিয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language