সংসদ ভবনে প্রবেশ করলেন নাহিদ ও হাসনাত, আজই শপথের সম্ভাবনা

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন। আজ তাঁদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার কথা রয়েছে। এর আগে আজ সকাল পৌনে ১১টার দিকে প্রথম ধাপে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। তবে শপথ গ্রহণ নিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন।
সেখানে তিনি উল্লেখ করেছেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তবে ১১ দলীয় জোটের কোনো প্রার্থীই শপথ নেবেন না। এমন পরিস্থিতির মধ্যেই এনসিপির দুই শীর্ষ নেতা সংসদ ভবনে উপস্থিত হলেন।
এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









