জাতীয়

সিলেট-২: বিশাল ব্যবধানে জয়ী বিএনপির তাহসিনা রুশদীর লুনা

সিলেট, ১২ ফেব্রুয়ারি – সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।

জামায়াত নেতৃত্বাধীন জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে তিনি হারিয়ে দিয়েছেন।

প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে বেসরকারিভাবে এই ফলাফলের তথ্য পাওয়া গেছে।

সিলেট-২ আসনে মোট ১২৮টি ভোট কেন্দ্র রয়েছে, যার সবকটির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীকে ১ লক্ষ ১৬ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন।

আর দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।

সিলেট-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন, যার মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন পুরুষ এবং ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন নারী।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language