ঢাকা-১৫: ৬৬ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে জামায়াত আমির

ঢাকা-১৫, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-১৫ আসনের ৬৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, ৪১ হাজার ৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট। মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ১৬ ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন। এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৭টি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। সকালের দিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোটাররা আগামীর বাংলাদেশ গঠনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এখন সবাই চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









