জাতীয়

কুষ্টিয়া-৩: ৪৫ কেন্দ্রের ফলে এগিয়ে মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩, ১২ ফেব্রুয়ারি – কুষ্টিয়া-৩ (সদর) সংসদীয় আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এখন পর্যন্ত মোট ৪৫টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত এই ৪৫টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৪৮৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ৪১ হাজার ৯৯৮ ভোট। প্রাপ্ত ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের স্পষ্ট ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে।

কুষ্টিয়া সদর নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪২টি এবং মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল গণনা ও ঘোষণার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language