জাতীয়
রমজানে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন, চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসে অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে। আগামী ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা না গেলে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









