জাতীয়
র্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ করার সিদ্ধান্ত সরকারের

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, র্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’, সংক্ষেপে এসআইএফ।
এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬









