জাতীয়
বাজার স্থিতিশীল রাখতে ৬ ব্যাংক থেকে ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা, ২১ মে – বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার ২১ মে কেন্দ্রীয় ব্যাংক এই ডলার ক্রয় সম্পন্ন করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই মুদ্রাবিনিময় করা হয়েছে। চলতি মে মাসে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ক্রয় করল।
দেশের মুদ্রাবাজারের অস্থিরতা কমাতে এবং রিজার্ভের ওপর চাপ কমাতে নিয়মিতভাবে ব্যাংকগুলো থেকে ডলার ক্রয় ও বিক্রয় করে থাকে বাংলাদেশ ব্যাংক।
প্রাপ্ত তথ্যানুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ৬২৩ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রাবাজারের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ ব্যাংকের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এনএন/ ২১ মে ২০২৬









