আইন-আদালত

হাদি হত্যাকাণ্ড: দায় স্বীকার করে আদালতে রুবেলের জবানবন্দি

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের সহযোগী ফয়সাল রুবেল আহমেদ (৩৩) আদালতে দোষ স্বীকার করেছেন।

সিআইডি পুলিশের রিমান্ড শেষে শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার আদালতে হাজির করা রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হামলা চালিয়ে হাদিকে গুলি করা হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর হাদির মৃত্যু হয়।

এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button