জাতীয়

আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে নির্বাচনি প্রচারণা

ঢাকা, ২১ জানুয়ারি – নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বুধবার মধ্যরাত থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে। তিনি বলেন, বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে আগামী ১০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

ওই দিন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট সংক্রান্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সভায় তিনি এ কথা বলেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language