পঞ্চগড়

৭ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

পঞ্চগড়, ১৫ জানুয়ারি – হিমশীতল বাতাস আর কনকনে শীতে বিপর্যস্ত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার (১৪ জানুয়ারি) একই সময়ে তাপমাত্রা ছিল ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল ৯টার সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ।

তিনি বলেন, কয়েকদিন ধরেই এ অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ে শীতের তীব্রতা তুলনামূলক বেশি থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে কনকনে শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষরা।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language