দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

ঢাকা, ২৬ ডিসেম্বর – প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ ডিসেম্বর ২০২৫









