জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা, ১৪ ডিসেম্বর – সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের গেন্ডা এলাকায় নবীনগরমুখী সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে আগুন লেগেছে, তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের মালিক, চালক বা প্রত্যক্ষদর্শী কাউকে পায়নি। কীভাবে বাসটিতে আগুন লেগেছে, তা তদন্তের পর জানা যাবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language