দক্ষিণ এশিয়া

ভারতে মদের কারখানায় অভিযানে গিয়ে পুলিশ কনস্টেবল নিহত

লক্ষ্ণৌ, ১০ ফেব্রুয়ারি – ভারতের উত্তরপ্রদেশে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় দেবেন্দ্র নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অশোক কুমার নামে এক এসআই।

মঙ্গলবার রাতে রাজ্যের কাসগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে ওই মদের কারখানায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেই দলে ওই দু’জন পুলিশ সদস্যও ছিলেন।

আরও পড়ুন : লালকেল্লায় হামলার ‘মূল হোতা’ পাঞ্জাবের অভিনেতা গ্রেফতার

এ সময় পুলিশ সদস্যদের ওপর লাঠি ও অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। বাকিরা কোনো মতে পালাতে পারলেও দেবেন্দ্র এবং অশোককে আটকে রেখে মারধর করা হয়।

পরে খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী। পরে ওই দুই আহত সহকর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান দেবেন্দ্র।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অশোক। তার অবস্থা আশঙ্কাজনক।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ১০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language