বাগেরহাট

বাগেরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বাগেরহাট, ২৫ অক্টোবর – বাগেরহাটের কচুয়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মাধবকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরমান শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মাধিবকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমান শেখের ছেলে।

জানা যায়, এদিন বিকেলে বাড়ির সামনে নিজেদের দোকানে বসা ছিল শিশুটি। অভিযুক্ত আরমান সিগারেট কেনার কথা বলে শিশুটিকে দোকানের পেছনে নিয়ে যায়। পরে চায়ের দোকানের পার্শ্ববর্তী অটো গ্যারেজের পেছনে বাথরুমের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরমানকে গ্রেপ্তার করেছি। আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। শনিবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পরীক্ষা করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language