জাতীয়

আজ নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ

ঢাকা, ০৭ অক্টোবর – নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে আজ (মঙ্গলবার) দিনব্যাপী আলোচনা করবে নাসির উদ্দিন কমিশন। এদিন নির্বাচন বিশেষজ্ঞ এবং নারী নেত্রীদের সঙ্গে যথাক্রমে সকালে ও বিকেলে সংলাপে করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসির সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে সংস্থাটি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকেলে নারী নেত্রীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এতে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ হয়েছে। ৬ অক্টোবর সভা হয়েছে গণমাধ্যমের সঙ্গে। পরে জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি।

সিইসি বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language