কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ

কক্সবাজার, ১৮ আগস্ট – রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে উখিয়ার কোটবাজার এলাকায় তারা এ কর্মসূচি শুরু করেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, বিনা কারণে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় ১ হাজার ২৫০ শিক্ষককে ছাটাই করা হয়। এরপরই  চাকরিতে পুর্নবহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা।

এর আগেও একবার সড়ক অবরোধ করেছিলেন শিক্ষকরা। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আজ আবারও অবরোধ শুরু করেছেন তারা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ আগস্ট ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language