রাজবাড়ী

৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

রাজবাড়ী, ৩১ মে – উত্তাল পদ্মা শান্ত হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় টানা ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সাতটার দিকে লঞ্চ চলাচল শুরু করেন ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন।

শনিবার (৩১ মে) সাতটার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টার দিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় সকল ধরণের দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল ঘাট কর্তৃপক্ষ।

পরে আবহাওয়া অনুকূলে আসায় ৪৬ ঘণ্টা পর শনিবার সাতটার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। যার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলা বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, পদ্মা নদী শান্ত হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ৩১ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language