জাতীয়

রাত সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

ঢাকা, ২৪ মে – রাজনীতিতে হঠাৎ তৈরি হওয়া নানা উৎকণ্ঠা-গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাত্ করবেন।

আরো বলা হয়, প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা উপস্থিত থাকবেন।

এদিকে রাত সাড়ে ৭টায় বিএনপি এবং সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান উপদেষ্টা তার বাসভবন ‘যমুনা’য় আমন্ত্রণ জানিয়েছেন।

বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৪ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language