হবিগঞ্জ

হবিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হবিগঞ্জ, ২২ মে – ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) ও পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।

পুলিশ জানায়, রাতে ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে বাড়ি ফেরার পথে মজলিশপুর এলাকায় পৌঁছালে মহাসড়ক থেকে হঠাৎ একটি ড্রামট্রাক বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের রাস্তায় মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে ট্রাককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন প্রাণ হারান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: কালবেলা
আইএ/ ২২ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language